৫ মে ২০২৬

নির্বাচনের দিন মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন সাংবাদিকরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নির্বাচনের দিন মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন সাংবাদিকরা

বাংলাপ্রেস ডেস্ক: পেশাগত দায়িত্ব পালনের প্রয়োজনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন নির্বাচন কমিশনের স্টিকার লাগিয়ে মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন সাংবাদিকরা।

নির্বাচন কমিশনের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. আশাদুল হক বলেন, সাংবাদিকদের নির্বাচনী দায়িত্ব পালনের জন্য এরই মধ্যে কার্ড ও স্টিকার দেয়া হয়েছে। তাদের নিজস্ব মোটরসাইকেল কিংবা যানবাহনে সাংবাদিকরা স্টিকার লাগিয়ে ভোটের দিন খবর সংগ্রহ করতে কেন্দ্রে কেন্দ্রে যেতে পারবেন।

এর আগে গেলো ২১ ডিসেম্বর সাংবাদিকদের জন্য জারি করা নীতিমালায় সাংবাদিকরা যেন মোটরসাইকেল ব্যবহার করে সংবাদ সংগ্রহ করতে না পারেন, সে বিষয়ে নির্দেশনা দেয় নির্বাচন কমিশন।

দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন, পর্যবেক্ষক সংস্থা ও বুদ্ধিজীবীরা এ নির্দেশনার বিরোধিতা করেন। পরে মঙ্গলবার (২৫ ডিসেম্বর) ইসির সঙ্গে বৈঠক করেও সিদ্ধান্তটির তীব্র প্রতিবাদ জানান সাংবাদিকরা। ফলে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন বুধবার (২৬ ডিসেম্বর) আলোচনায় বসে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি