নির্বাচনের আগে কোন দলের সাথে সংলাপের সুযোগ নেই : ইসি সচিব
বাংলাপ্রেস অনলাইন: জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনো রাজনৈতিক দলের মধ্যে সংলাপের আর সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। জাতীয় নির্বাচনের ৮০ ভাগ প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে কমিশনের বৈঠক শেষে এ কথা বলেন ইসি সচিব।
তিনি আরও বলেন, 'কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হবার সম্ভাবনা আর নেই। শতকরা ৮০ ভাগ আমাদের প্রস্তুতি শেষ হয়ে গেছে। এরপর নির্বাচন কমিশন যে নির্দেশনা দিবে, সেই নির্দেশনা মোতাবেক আমরা কাজ করবো। সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে আমরা ইতোমধ্যে কী কী ব্যবস্থা গ্রহণ করেছি এবং আমরা সামনে কী কী ব্যবস্থা গ্রহণ করবো- তার একটি চেকলিস্ট তৈরি করার ঘোষণা দিয়েছি। সেভাবেই আলাদাভাবে পূর্ণাঙ্গ একটি কমিশন সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় বিস্তারিত আলোচনা করা হবে। আলোচনা করিনি, তবে ধারণা করা হচ্ছে ডিসেম্বরের শেষ সপ্তাহের মধ্যে অথবা জানুয়ারির প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে।'
বাংলাপ্রেস/আর এলআপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি