৫ মে ২০২৬

নির্বাচনের আগে বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি পেলেন সিইসি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
নির্বাচনের আগে বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি পেলেন সিইসি

বাংলাপ্রেস অনলাইন: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাকে বিএমডব্লিউ গাড়ি দেয়া হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েকমাস আগে রোববার তাকে এই বিলাসবহুল গাড়ি দেয়া হলো। ঢাকা মেট্রো ভ-১১-১৯৬৬ নম্বর প্লেটের গাড়িটি সিইসির কাছে হস্তান্তর করেন সরকারি যানবাহন অধিদফতরের পরিবহন কমিশনার মুনশী শাহাবুদ্দীন আহমেদ।

নির্বাচন কমিশন সূত্র জানায়, পরিবহন পুল থেকে প্রধান নির্বাচন কমিশনারের ব্যবহারের জন্য একটি বিএমডব্লিউ গাড়ি পাঠানো হয়। পরিবহন কমিশনার গাড়িটি হস্তান্তর করেন।

সূত্র জানায়, সিইসির বর্তমানে একটি জিপ ও একটি প্রাইভেটকার রয়েছে। দুটি সরকারি গাড়ি থাকার পরও গত বছর নতুন একটি গাড়ি চান সিইসি। তাই তাকে এই বিলাসবহুল গাড়িটি দেয়া হলো।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি