৪ মে ২০২৬

নির্বাচনী কেন্দ্রে চুরি, হারাল চারটি সিসি ক্যামেরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৬ পিএম
নির্বাচনী কেন্দ্রে চুরি, হারাল চারটি সিসি ক্যামেরা

রংপুর প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সয়ার ইউনিয়নের সয়ার ডারারপার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে চারটি সিসি ক্যামেরা চুরি হয়েছে। মঙ্গলবার রাতের কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্কুলটির শিক্ষক করিম আলী।

বুধবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোনাব্বর হোসেন। তিনি জানান, সকালে বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত রংপুর-২ আসন। এবার এ আসনে জাতীয় পার্টির আনিছুল ইসলাম মণ্ডল, বিএনপির মোহাম্মদ আলী সরকার ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলামসহ পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ আসনে ভোটার সংখ্যা তিন লাখ ৮০ হাজার ৯২১ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৮৮ হাজার ৬২৫ জন, পুরুষ ভোটার এক লাখ ৯২ হাজার ২৮৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৯ জন।  তারাগঞ্জ উপজেলার ১৩৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি