নির্বাচনে ভারতের সাহায্যের কথা আমি বলিনি : পররাষ্ট্রমন্ত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস, ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমি নির্বাচনে ভারতের সাহায্যের কথা বলিনি, গ্লোবাল কনটেস্টে স্থিতিশীলতার কথা বলেছি।
তিনি বলেন, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে হবে, ভারতে গিয়ে এমন কথা বলিনি। নির্বাচন নিয়েও আমি কোনো কথা বলিনি। নির্বাচন সাহায্যের নিয়ে আমি কোন কথা বলিনি। এখন সারা বিশ্বে একটা অস্থিতিশীলতা চলছে, আমি স্থিতিশীলতার কথা বলেছি।
সোমবার (২২ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গত ১৮ আগস্ট রাতে চট্টগ্রাম নগরীর জেএমসেন হলে জন্মাষ্টমী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের নয়াদিল্লিতে গিয়ে অনেকের সঙ্গে আমার দেখা হয়। আমি দেশটিতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। তাকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতবর্ষের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি। এ বক্তব্যের পর তীব্র সমালোচনার মুখে পড়েন পররাষ্ট্রমন্ত্রী।
বিপি<> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: দাবি পররাষ্ট্রমন্ত্রীর
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘তিস্তা প্রকল্প ও রোহিঙ্গা সমস্যা সমাধানে সহায়তার আশ্বাস চীনের’
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন রোববার, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখের বেশি শিশু
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি