১৮ জুন ২০২৬

নির্বাচনে না এসে ধ্বংসের পথে আরেক ধাপ এগোলো ঐক্যফ্রন্ট: কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নির্বাচনে না এসে ধ্বংসের পথে আরেক ধাপ এগোলো ঐক্যফ্রন্ট: কাদের

বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সিটি নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনে অংশ না নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট আরেক দফা ধ্বংসের পথে এগিয়ে গেল।

আজ শনিবার দুপুরে ধানমণ্ডিত দলীয় সভাপতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ঐক্যফ্রন্ট কিংবা বিএনপির জন্য নির্বাচন বা সংবিধান কোনোটাই বসে থাকবে না মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘ছদ্মবেশী, বিধ্বংসী যে রাজনীতি তারা করে, সেই বিধ্বংসী রাজনীতি ধ্বংসের পথে আরেক ধাপ এগিয়ে গেল। আমি মনে করি এটাই হলো এর মূল্যায়ন। ইতিহাস বলে, যারা বয়কট করবে, জনবিচ্ছিন্নতা তাদের রাজনৈতিক ভাগ্যে অনিবার্য হয়ে দাঁড়াবে।’

২০০১ সালেও ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি আগ্রহী প্রার্থীদের অংশ নিতে বাধা দিয়েছিল বলে অভিযোগ করেন কাদের। উপজেলা পরিষদ নির্বাচনে অংশ না নেওয়ার যে সিদ্ধান্ত বিএনপি নিয়েছে তা দলটির তৃণমূল মেনে নেয়নি বলেও দাবি করেন আওয়ামী লীগ নেতা।

নির্বাচন বয়কটের রাজনীতির সমালোচনা করে সেতুমন্ত্রী আরো বলেন, ‘গত সাধারণ নির্বাচনে বিএনপির পক্ষে যদি জনমতের হাওয়াটা, ওয়েবটা তাদের অনুকূলে থাকত, তাহলে রেজাল্টের ওপরেও তার প্রভাব প্রতিক্রিয়া হতো। এটা অস্বীকার করার কোনো উপায় নাই। জনমত যেই দিকে থাকে, নির্বাচনের রেজাল্ট সেই দিকেই যাবে। এটা আমাদের ইতিহাস, নির্বাচনের ইতিহাস এ কথাই বলে।’

এ ছাড়া আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে মন্ত্রী ও সংসদ সদস্যদের সব ধরনের নির্বাচনী আচরণবিধি মেনে চলার ব্যাপারেও পরামর্শ দেন ওবায়দুল কাদের।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি