৫ মে ২০২৬

নির্বাচনে মাত্র ৫ শতাংশ আসনে নারী প্রার্থী দিতে চায় বিএনপি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৯:৪২ পিএম
নির্বাচনে মাত্র ৫ শতাংশ আসনে নারী প্রার্থী দিতে চায় বিএনপি

বাংলাপ্রেস ডেস্ক: সংসদে নারীদের প্রতিনিধিত্ব কোনো আমলেই সন্তোষজনক পর্যায়ের ধারেকাছে যেতে পারেনি। রাজনীতির মাঠে নারীদের যতই সক্রিয় দেখা যাক না কেন, মনোনয়ন দেয়ার সময় পুরুষদেরই বেছে নেয় দলগুলো।

তাইতো জুলাই সনদে ৩০০ আসনের মধ্যে ৫ শতাংশে নারী প্রার্থী মনোনয়ন দেয়ার কথা বলা হয়েছে। এ প্রস্তাবে সায় দিয়েছে বিএনপিসহ ২৭ রাজনৈতিক দল ও জোট। অবশ্য নোট অব ডিসেন্ট দিয়েছে ৩ রাজনৈতিক দল ও জোট।

২০১৮ সালের নির্বাচনে ১৪ জন নারীকে মনোনয়ন দেয় বিএনপি। দলটির সিনিয়র নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন জানালেন, আগামী নির্বাচনে মোট আসনের ৫ ভাগ নারীদের প্রার্থী দেয়ার কথা ভাবা হচ্ছে।

তবে শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. দিলারা চৌধুরী মনে করেন, দলগুলো নারীদের ওপর আস্থা রাখতে পারেন না। যা পুরুষতান্ত্রিক সমাজের বৃহত্তর চিত্রেরই বহিঃপ্রকাশ বলে মনে করেন তিনি ।

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১২ আসনে ১০ জন নারীকে মনোনয়ন দিয়েছে বিএনপি। অবশ্য ছিটকেও পড়েছেন আলোচনায় থাকা বেশ কয়েকজন নারী নেত্রী।

 

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি