৮ মে ২০২৬

নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে কঠোর ব্যবস্থা : সিইসি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে কঠোর ব্যবস্থা : সিইসি

বাংলাপ্রেস ডেস্ক: ঢাকার দুই সিটির নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

শুক্রবার দুপুরে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে সরঞ্জাম বিতরণ কার্যক্রম পরিদর্শ করতে যান সিইসি।

তিনি বলেন, কোনো সন্ত্রাসী যদি কেন্দ্রে অবস্থান নেয়ার চেষ্টা করে, বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাহলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিইসি বলেন, কমিশন কখনো সব দলের আস্থাভাজন হতে পারেনি। এ অবস্থা থেকে রাজনৈতিক দলগুলোকে বেরিয়ে আসতে হবে। ভোটারদের ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়ে সিইসি বলেন কেন্দ্রের কর্মকর্তারা তাদের যেকোনো সহযোগিতা করবে।

সকল নির্বাচনী কর্মকর্তাদের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি জানান, নীতিমালার মধ্যে দায়িত্ব পালন করবে পর্যবেক্ষকরা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি