৫ মে ২০২৬

নির্বাচনে বাধা নেই হিরো আলমের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নির্বাচনে বাধা নেই হিরো আলমের
বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে বগুড়া-৪ আসনের স্বতন্ত্র থেকে মনোনয়নপ্রত্যাশী আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্র গ্রহণ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে তার আর কোনো বাধা থাকল না। সোমবার (১০ ডিসেম্বর) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এ আদেশ দেন। মনোনয়ন পত্র বাতিলাদেশের বিরুদ্ধে গতকাল রোববার (৯ ডিসেম্বর) হাইকোর্টে রিট করেন বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। ওই রিটের আদেশে হাইকোর্ট নির্বাচন কমিশনকে হিরো আলমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন বলে হিরো আলমের আইনজীবী মো. কাউছার আলী। তিনি জানান, নির্বাচন কমিশন হিরো আলমের মনোনয়ন পত্র বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। এর আগে নির্বাচন কমিশনে আপিলেও মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয় বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) আপিল শুনানি শেষে হিরো আলমের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে ইসি। তবে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করবেন বলে জানিয়েছেন হিরো আলম। ইসির এজলাস থেকে বের হয়ে হিরো আলম সাংবাদিকদের বলেন, মনোনয়নপত্র বাতিল হওয়ার পর আমি আপিল করেছিলাম সেটা নামঞ্জুর করা হয়েছে। আজকে এখানে যারা স্বতন্ত্র প্রার্থী তাদের সবাইকে বাদ দেয়া হয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন না দেয়ার কারণ আমি মনে করি, ষড়যন্ত্র। আর এসব কিছু রাজনৈতিক চালে চলছে। আমি এখন হাইকোর্টে আপিল করবো, আমি এর শেষ দেখে নেব। রাজনীতির মাঠ থেকে চলে যাওয়ার হিরো আলম আমি না। হিরো আলম বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। গত ২ ডিসেম্বর যাচাই-বাছাই করে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেছিল। ১০ জনের স্বাক্ষরে গড়মিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। এরপর মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন হিরো আলম। বিপি/ইউএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি