নির্বাচন যেন সুষ্ঠভাবে হয় : শেখ হাসিনা

বাংলাপ্রেস অনলাইন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপিকে হুশিয়ার করে বলেছেন, নির্বাচনে যেহেতু আসবে সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচনটা যেন সুষ্ঠভাবে হয়, নির্বাচন বানচালের চেষ্টা যেন না করে সে ব্যাপারে সতর্ক করেছেন।
বৃহস্পতিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কাযালয়ে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভার সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মন্তব্য করেন।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংঘর্ষের বিষয়ে সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনে সব দল আসার ঘোষণায় দেশে যখন একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, তখনই নয়াপল্টনের ওই ঘটনা ঘটল।
প্রধানমন্ত্রী বলেন, জনগণ যখন উৎসবমুখর হয় তখন তো বিএনপির খুব খারাপ লাগে। তারা সেই উৎসবে পানি ঢালে। সেটাই কালকে আমরা দেখলাম। কোনো কথা নেই বার্তা নেই। সেখানে বিএনপির এক নেতা তার মিছিল নিয়ে এলো। যেটা মিছিল নিয়ে আসার কথা না। তারপরও নিয়ে এসে সেখানে মারপিট। অনেক পুলিশ আহত। তিনটা গাড়িও পোড়ালো।
প্রধানমন্ত্রী বলেন, এই চেষ্টা তারা ২০১৪ তে করেছে, সফল হতে পারেনি। আগামীতেও পারবে না। কারণ জনগণ আমাদের সঙ্গে আছে। জনগণ চায়, একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হোক। যে নির্বাচনে তারা ভোট দিয়ে তাদের মনমতো সরকার গঠন করবে।
শেখ হাসিনা বলেন, ২০১৪ সালে তারা যে অগ্নিসন্ত্রাস করেছিল, ২০১৫ সালে অগ্নিসন্ত্রাস করেছে, আবার ঠিক সেই অগ্নিসন্ত্রাস শুরু করল। মানে অগ্নিসন্ত্রাস ছাড়া, মানুষকে আগুন দিয়ে পোড়ানো ছাড়া বিএনপি কোনো কাজ করতে পারে না- এটাই প্রমাণ।
বাংলাপ্রেস/ আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি