৬ মে ২০২৬

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে সন্তুষ্ট নই: ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে সন্তুষ্ট নই: ফখরুল
বাংলাপ্রেস ডেস্ক: প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এমনটা জানান বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল ইসলাম বলেন, বৈঠকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ও দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দিনক্ষণ নিয়ে কথা হয়েছে। প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট কোনো ডেডলাইন দেননি। আবারও ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। বিএনপি মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টার আজকের বক্তব্যে আমরা মোটেও সন্তুষ্ট নই, আমরা বলেছি সুনির্দিষ্ট রোডম্যাপ চাই। আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, ডিসেম্বরে নির্বাচনের কাট অফ আউট টাইম, এরপরে হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এর আগে বুধবার দুপুর ১২টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে বিএনপির একটি প্রতিনিধি দল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বিএনপির প্রতিনিধি দলে ছিলেন নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি