নির্বাচন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে: মির্জা ফখরুল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচন নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। আশা করি, অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত দেশে স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আনবে এবং নির্বাচনের ব্যবস্থা করবে।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
বিএনপি মহাসচিব বলেন, আমরা অত্যন্ত আশাবাদী যে অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদের আন্তরিকতা, দেশপ্রেম ও যোগ্যতা দিয়ে দেশকে একটি স্ট্যাবল অবস্থার দিকে নিয়ে যেতে পারবেন। একই সঙ্গে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যেতে পারবেন বলে বিশ্বাস করি।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হবে। সেটা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বলবেন।
বিএনপি নির্বাচনের কোনো টাইমফ্রেম দিয়েছে কিনা- জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, আমরা কোনে দিনক্ষণ বলিনি। সেটা অন্তর্বর্তীকালীন সরকারই বলবে।
ড. ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর তার সঙ্গে এটি বিএনপির দ্বিতীয় আনুষ্ঠানিক বৈঠক। এর আগে, ১২ আগস্ট বিএনপি মহাসচিবের নেতৃত্বে ৭ সদস্যের স্থায়ী কমিটি ড. ইউনূসের প্রথম বৈঠক করে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
৩ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি