৫ মে ২০২৬

নির্বাচিত সাংসদদের শপথ, ঐক্যফ্রন্টের কেউ আসেনি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নির্বাচিত সাংসদদের শপথ, ঐক্যফ্রন্টের কেউ আসেনি

বাংলাপ্রেস ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। সকাল সোয়া ১১টায় শপথগ্রহণ শুরু হয়। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান।

বৃহস্পতিবার সকাল ১১টা ৫ মিনিটে স্পিকার শিরীন শারমিন চৌধুরী আসন গ্রহণের পর জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব জাফর আহমেদ শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু করেন। কোরআন তেলওয়াতের মাধ্যমে এই আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে স্পিকার নিজে শপথবাক্য পাঠ করে অন্য সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত সাত প্রার্থী শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।এর আগে মঙ্গলবার নির্বাচন কমিশন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নব-নির্বাচিত সংসদ সদস্যদের ফল গেজেট আকারে প্রকাশ করা হয়।

এর আগে সকাল ১০টা থেকেই এমপিরা সংসদ ভবনে প্রবেশ করতে শুরু করেন। এমপিরাও হাত নেড়ে সংসদে প্রবেশ করেন। সব মিলে সংসদ ভবন এলাকায় একটা উৎসবমুখর পরিবেশের তৈরি হয়।

এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (৩০ ডিসেম্বর) আওয়ামী লীগ নৌকা প্রতীকে ২৫৭টি, জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে ২২, বিএনপি ৫, গণফোরাম ২, বিকল্পধারা বাংলাদেশ ২, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ২, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ৩, তরিকত ফেডারেশন ১টি, জাতীয় পার্টি (জেপি) ১ এবং স্বতন্ত্র প্রার্থী ৩টি আসনে জয় লাভ করেছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি