৬ মে ২০২৬

নির্বাচিত সাংসদদের শপথ চ্যালেঞ্জের রিটের আদেশ বৃহস্পতিবার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নির্বাচিত সাংসদদের শপথ চ্যালেঞ্জের রিটের আদেশ বৃহস্পতিবার

বাংলাপ্রেস ডেস্ক, ঢাকা : একাদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের নেওয়া শপথের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামীকাল আদেশ দিবেন হাইকোর্ট।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বুধবার রিটের উপর শুনানি হয়। এরপর আদালত আদেশের জন্য আগামীকাল দিন ধার্য করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার সাকিব মাহবুব। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

গত সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ একাদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যদের নেওয়া শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটটি করেন। এ রিটে দশম জাতীয় সংসদের ‘মেয়াদ শেষ হওয়ার আগেই’ একাদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করা হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি