৫ মে ২০২৬

নির্মাতা রাজীবের সঙ্গে মেহজাবিনের ভিডিও ভাইরাল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নির্মাতা রাজীবের সঙ্গে মেহজাবিনের ভিডিও ভাইরাল

বাংলাপ্রেস ডেস্ক: মেহজাবিন চৌধুরী। ছোট পর্দার বেশ জনপ্রিয় অভিনেত্রী। এই অভিনেত্রী অনেক তরুণেরই ক্রাশ। কখনও নিজের প্রেম, বিয়ে বা সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। তবে গত পাঁচ-ছয় বছর ধরেই মেহজাবিনের সঙ্গে নির্মাতা রাজীবের প্রেম-বিয়ে নিয়ে গুঞ্জন চালু রয়েছে। এবার একটি ভিডিও ভাইরাল অনলাইনে।

ভিডিওটিতে দেখা যায়, বসুন্ধরা সিটি শপিংমলে একসঙ্গে ঘুরছেন মেহজাবিন ও রাজীব।

জানা যায়, শুক্রবার বসুন্ধরা শপিংমলে আদনান আল রাজীবের হাত ধরে ঘুরতে দেখেছেন অনেক ভক্ত। দূর থেকে তাদের ছবি তুলেছেন কেউ কেউ। শুধু তাই নয়, তাদের ঘোরাঘুরি করার ভিডিও ধারণ করা হয়েছে। ইতিমধ্যেই সেগুলো ভাইরাল হয়েছে অনলাইন দুনিয়ায়।

প্রসঙ্গত, যতবারই মেহজাবিন ও রাজীব প্রসঙ্গ উঠে এসেছে বরাবরই তারা দুজন তা অস্বীকার করে এসেছেন।

এর আগে কয়েক মাস আগেই আদনান আল রাজীবের সঙ্গে মেহজাবিনের মোনাজাতরত অবস্থায় একটি ছবি ভাইরাল হয়। সেখানে দেখা যায় মোনাজাতরত অবস্থায় রয়েছেন মেহজাবিন ও নির্মাতা আদনান আল রাজীবসহ আরও বেশ কয়েকজন শোবিজ সংশ্লিষ্ট ব্যক্তি। তখন তাদের বিয়ের গুঞ্জন মাথা চাড়া দিয়ে ওঠে। ওই সময় অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবিটি শেয়ার করে লিখেছেন, মেহজাবিন ও আদনান আল রাজীব বিয়ে করেছেন। তবে এ বিষয়ে মুখ খোলেননি তারা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি