৪ মে ২০২৬

নির্দ্বিধায় ফাইজারের টিকা নিচ্ছেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশিরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নির্দ্বিধায় ফাইজারের টিকা নিচ্ছেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশিরা
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে নির্দ্বিধায় ফাইজারের টিকা নিতে শুরু করেছেন প্রবাসী বাংলাদেশিরা। গত সোমবার (১৪ ডিসেম্বর) ফাইজার/বায়োএনটেকের করোনার টিকা প্রয়োগ শুরু হবার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে শতাধিক প্রবাসী ফাইজারের টিকা গ্রহণ করেছেন। এখন পযর্ন্ত সকলেই সুস্থ আছেন বলে খবর পাওয়া গেছে। নিউ ইয়র্কে বসবাসকারী প্রবাসী বাংলাদেশী চিকিৎসক ডা. মাসুদুল হাসান টিকা গ্রহণ করেছেন। গত বৃহস্পতিবার সকালে তিনি নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে ফাইজারের টিকা গ্রহন করেন। একই দিন সকালে একই ভ্যাকসিন গ্রহণ করেন ক্যালিফোর্নিয়ার এডভ্যান্টিস্ট হেলথ গ্ল্যান্ডেল মেমোরিয়াল হাসপাতালে করোনা ভ্যাকসিন গ্রহণ করেন প্রোভিন্স ষ্টেট জোসেফ হাসপাতালের ইন্টারনাল মেডিসিন ফিজিশিয়ার ডা. রবি আলম। করোনা মোকাবেলায় সম্মুখ যোদ্ধা হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে তিনি এই ভ্যাকসিন পেয়েছেন বলে জানা গেছে। একই দিন জর্জিয়া অঙ্গরাজ্যেও আটলান্টায় বসবাসকারী বাংলাদেশি ফজলে খান ফাইজারের টিকা গ্রহণ করেছেন। যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের একটি নার্সিং হোমে কর্মরত বাংলাদেশি স্বাস্থকর্মী রেখা রোজারিও, মাইশা জিলু গত শনিবার এবং ঝর্না আহমেদ শুক্রবার ফাইজারের ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহন করেছেন বলে জানা গেছে। টিকা গ্রহণকারী বাংলাদেশিদের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, এটা একটি সাধারন টিকার মতই। দু'দিনে কোন পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করছি না। টিকা গ্রহণে ভয় পাওয়ার কিছুই নেই।জরুরি টিকা গ্রহণের জন্য তারা প্রবাসীদের প্রতি আহবান জানান। এদিকে বাংলাদেশি অধুষ্যিত নিউ ইয়র্ক, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, পেনসিলভানিয়া, নিউ জার্সি, ভার্জিনিয়া, মেরিল্যান্ড,ওয়াশিংটন ডিসি, জর্জিয়া, মিশিগান, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, টেক্সাস, ওহাইও, শিকাগো, ক্যানসাস ও নর্থ ক্যারোলিনার প্রচুর পরিমাণ প্রবাসী বাংলাদেশি নির্দ্বিধায় ফাইজারের টিকা গ্রহণ করেছেন বলে খবর পাওয়া গেছে। ফাইজারের টিকার পাশাপাশি রোববার থেকে আমেরিকায় শুরু হয়েছে মডার্নার উদ্ভাবিত টিকার প্রয়োগও। ইতোমধ্যে দেশটির ৫ লক্ষাধিক মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। গত সোমবার (১৪ ডিসেম্বর) থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ফাইজার/বায়োএনটেকের করোনার টিকা প্রয়োগ শুরু হয়েছে। প্রথম দফায় ৫০টি অঙ্গরাজ্যে ৩ মিলিয়ন তথা ৩০ লাখ ডোজ বন্টন করা হয়েছে। মহামারির এই সময়ে ফাইজারই প্রথম টিকা যেটা করোনার বিরুদ্ধে ৯৫ শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি