৫ মে ২০২৬

নিরব-আফ্রির ‘এক্স যখন প্রতিবেশী’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিরব-আফ্রির ‘এক্স যখন প্রতিবেশী’
বাংলাপ্রেস ডেস্ক: ঈদুল ফিতরকে কেন্দ্রে করে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘এক্স যখন প্রতিবেশী’। সদ্য ব্রেক আপ হওয়া দু’জন প্রেমিক-প্রেমিকার বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে নাটকটি সম্প্রতি নির্মিত হয়েছে। মূলত, প্রিয় মানুষের প্রতি সবারই মনের কোণে একটা দুর্বলতা থাকে। সম্পর্কে মান-অভিমান, ঝগড়াঝাটি থাকবেই কারণ, এসব ভালোবাসারই অংশ। সম্পর্কে সুখ-দুঃখ না থাকলে সম্পর্কের গভীরতা পরিমাপ করা যায় না। সম্পর্ক যেমনই হোক, প্রতিটা সম্পর্কের শেষটা যেন সুন্দর হয়, যেন একে অপরকে দেখলে চোখে চোখ রেখে হাসতে পারে। এমনই রোমান্টিক ও কমেডি গল্পে নির্মিত হয়েছে নাটক ‘এক্স যখন প্রতিবেশী’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হোসাইন নিরব, সেলিনা আফ্রি, শাওন খান অর্ক, হান্নান শেলি, তাসফি প্রমুখ। এস অর্ক’র গল্প ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন মোহন ইসলাম। নির্মাতা জানান, ডিবক্স প্রোডাকশন হাউজের ব্যানারে নির্মিত নাটকটি আসছে ঈদে ডিবক্স’র ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি