৪ মে ২০২৬

নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৩২ এএম
নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল

বাংলাপ্রেস ডেস্ক: আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৩তম আসরকে সামনে রেখে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৪ ডিসেম্বর জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের কথা ছিল। তবে দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে নিরাপত্তা শঙ্কায় দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের এই আয়োজনটি বাতিল করা হয়েছে।

জানা গেছে, বর্তমান পরিস্থিতিতে এ ধরনের বড় কোনো জনসমাগমপূর্ণ অনুষ্ঠান আয়োজন করা বেশ ঝুঁকিপূর্ণ এবং এটি বড় ধরনের সংশয়ের মধ্যে রয়েছে। যদিও আয়োজক পক্ষ থেকে টেকনিক্যাল সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছিল, কিন্তু সার্বিক নিরাপত্তা ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিচার করে বিপিএলের এই অনুষ্ঠানটি শেষ পর্যন্ত বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিপিএল গভর্নিং কাউন্সিল সূত্রে জানানো হয়েছে যে, অনুষ্ঠানটি আয়োজনের বিষয়ে তারা সরকারের উচ্চপর্যায়ের ক্লিয়ারেন্স বা সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছেন। বর্তমান প্রেক্ষাপটে বিপিএল-এর মতো একটি জনপ্রিয় আসরের উদ্বোধনী কনসার্ট বা অনুষ্ঠান আয়োজন করা কতটা সমীচীন হবে, তা নিয়ে আয়োজকদের মধ্যেই দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে।

এর আগে ২০ ও ২৩ ডিসেম্বরের সম্ভাব্য তারিখগুলো নিয়েও আলোচনা হয়েছিল। কিন্তু নিরাপত্তা ঝুঁকি এবং গ্যালারির বাইরের পরিবেশ নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে, এমন আশঙ্কায় সেগুলো নাকচ হয়ে যায়। সরকারের পক্ষ থেকেও সবুজ সংকেত না পাওয়ায় বিপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা চলে এলো।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি