৬ মে ২০২৬

'নিরাপদ সড়ক' এর ৮ দফা দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
'নিরাপদ সড়ক' এর ৮ দফা দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

শেখ আজিজুল হাকিম (পাভেল), জাককানইবি থেকে : রাজধানীর বসুন্ধরা এলাকায় গতকাল ১৯ মার্চ সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহতের ঘটনায় ঢাকা সহ দেশব্যাপী বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা । আজ ২০ মার্চ বেলা ১টা ৩০ মিনিটে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৮ দফা দাবী নিয়ে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারক লিপি পেশ করেছে।

বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জয় বাংলার মোড়ে এসে ৮দফা দাবী জানায় শিক্ষার্থীরা । সব শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান এর কাছে স্মারক লিপি পেশ করে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ৮ দফা দাবী গুলো হলো-

১। পরিবহন সেক্টরকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে এবং প্রতিমাসে চালকের লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র চেক করতে হবে।

২। চালক ও সম্পৃক্ত সকলকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে ।

৩। ফিটনেস বিহীন বাস ও লাইসেন্স বিহীন চালককে অপসারন করতে হবে।

৪। ঝুকিপূর্ণ ও প্রয়োজনীয় সকল স্থানে আন্ডারপাস, স্পীড ব্রেকার এবং ফুট ওভার ব্রিজ নির্মান করতে হবে ।

৫। সড়ক হত্যার সাথে জড়িত সকলকে সর্বোচ্চ আইনের আওতায় আনতে হবে (চলমান আইনের পরিবর্তন করে) ।

৬। দায়িত্বে অবেহেলাকারী প্রশাসন ও ট্রাফিক পুলিশকে স্থায়ী অপসারন করে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে ।

৭। প্রতিযোগিতামূলক গাড়ি চলাচল বন্ধ করে নির্দিষ্ট স্থানে বাস স্টপ এবং যাত্রি ছাওনি করার জন্যে ব্যবস্থা গ্রহণ করতে হবে ।

৮। শিক্ষার্থীদের হাফ পাস অথবা আলাদা বাস সার্ভিস চালু করতে হবে ।

উল্লেখ্য নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনে নজরুল বিশ্ববিদ্যালয়ে সোশিয়লজি বিভাগের শিক্ষার্থীরা সকল ক্লাস পরীক্ষা বর্জন করেছে বলে জানান ওই বিভাগের শিক্ষার্থী রহমতে এলাহি সেতু । তাছাড়া অন্যান্য বিভাগে ক্লাস পরীক্ষা কার্যক্রম স্বাভাবিক ছিলো।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি