৬ মে ২০২৬

নিরাপদ সড়কের দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নিরাপদ সড়কের দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা

বাংলাপ্রেস ডেস্ক: নিরাপদ সড়কের দাবিতে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ঢাকা ময়মনসিংহ সড়ক ও ঢাকা টাঙ্গাইল সড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা।

আজ রোববার সকালে ১০টার দিকে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে চান্দনা চৌরাস্তায় অবস্থান নেয়। এসময় মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

জানা যায়, গতকাল শনিবার গাজীপুরের সালনায় একটি বাসের চাপায় স্থানীয় একটি কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। এরই প্রতিবাদে আজ সকালে ভাওয়াল কলেজ লিংকন কলেজ, সিটি কলেজ ও কমার্স কলেজসহ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা সড়কে নেমে আসে। তারা চৌরাস্তার জাগ্রত চৌরঙ্গীর পাদদেশে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে। এসময় তারা ‘খুনি কেন বাহিরে’ এবং ‘ওই ওয়ান্ট জাস্টিস’ এই ধরনের স্লোগান দিতে থাকে।

এদিকে পুলিশ এসে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করতে চেষ্টা করছে। উল্লেখ্য, গতকাল শনিবার দুপুরে গাজীপুর মহানগরের সালনা এলাকার কনকর্ড টাওয়ারের সামনে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও দুইজন আহত হন।

নিহত কলেজছাত্ররা হলেন, গাজীপুর মহানগরের মাস্টারবাড়ি এলাকার জুম্মান হোসেন নাছির (১৮) ও ভীমবাজার এলাকার রবিন (২২)। আহতরা হলেন-দক্ষিণ বাউপাড়া এলাকার আলামিন (১৮) ও অটোরিকশার যাত্রী আসোয়াত (১১)।নাছির, রবিন ও আলামিন স্থানীয় লিঙ্কন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর চন্দ্র সূত্রধর জানান, শনিবার দুপুরের দিকে হতাহত তিন শিক্ষার্থী কলেজ থেকে মোটরসাইকেলে করে ঢাকা-ময়মনসিংহ রোড দিয়ে বাড়ি যাচ্ছিল। মোটরসাইকেলটি সালনা এলাকার কনকর্ড টাওয়ারের সামনে আসলে উল্টোপথে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী ছিটকে মহাসড়কের ওপর পড়ে যায়। এসময় ময়মনসিংহগামী সৌখিন পরিবহনের একটি বাস কলেজছাত্র নাছিরকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। অপরদিকে আহত রবিনকে ঢাকা মেডিকেলে নেয়ার পথে সে মারা যায়। তাদের সঙ্গে থাকা আলামিন নামের অপর একজন শিক্ষার্থী আহত হন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি