৯ আগস্ট ২০২৬

নিখোঁজ বিলাশকে পরিবারের কাছে ফিরিয়ে দিলেন ডোমার থানা পুলিশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নিখোঁজ বিলাশকে পরিবারের কাছে ফিরিয়ে দিলেন ডোমার থানা পুলিশ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে ২মাস পর নিখোঁজ বিলাশকে তার পরিবারের কছে ফিরিয়ে দিলেন ডোমার থানা পুলিশ। দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার কাজল গ্রামের মৃত গদাধর চন্দ্র রায়ের ছেলে মানুষিক রোগী বিলাশ চন্দ্র রায় (৩৫) গত ৩ মে ওই এলাকা থেকে নিখোঁজ হয়।

এ বিষয়ে বীরগঞ্জ থানার বিলাশের বড় ভাই অবিনাশ সাধারণ ডায়রী নং-১২০৫, তারিখ-২৮/০৫/১৯ দায়ের করে। বিগত ২মাস পর ডোমার উপজেলার বোড়াগাড়ী এলাকা থেকে তাকে উদ্ধার করে মঙ্গলবার (৯জুলাই) সন্ধ্যায় ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বিলাশ কে তার পরিবারের কাছে হস্তান্তর করে। ভাইকে ফিরে পেয়ে তারা অনেক খুশি, এই খুশির পিছনে এক গ্রাম পুলিশের অবদান সব চেয়ে বেশী।

জানাযায়, গত ২মাস পূর্বে ডোমার বাজারে এক ভারসম্যহীন অসুস্থ ব্যাক্তিকে ডোমার ফায়ার ষ্টেশনের সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক ডাঃ রায়হান বারী চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করে তুলেন। হাসপাতালে সে মলত্যাগ করে নোংরা করতে থাকে। তার পাশে দাঁড়ায় বোড়াগাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের গ্রাম পুলিশ সুবল চন্দ্র রায়ের ছেলে গোপাল চন্দ্র রায়।রোগীর গোছল, খাওয়া ও চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তোলে। গণমাধ্যমে তার ছবিসহ প্রচারের পরে ৯জুলাই বেড়িয়ে আসে তার আসল পরিচয়। এলাকাবাসী জানান, গ্রাম পুলিশ গোপাল যে সেবা যত্ন করেছে, নইলে তাকে বাঁচানো যেতো না। কেউ দায়ীত্ব নেয়নি ওই পাগলের। তার বিদায় কালে আবেগে আব্রত হয়ে পড়ে গ্রাম পলিশ গোপাল।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি