৫ মে ২০২৬

নিকের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন প্রশ্নে মুখ খুললেন প্রিয়াঙ্কা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিকের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন প্রশ্নে মুখ খুললেন প্রিয়াঙ্কা
বাংলাপ্রেস ডেস্ক: বলিউডের আলোচিত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এখন হলিউডের পরিচিত নাম। ব্যক্তিগত জীবনে মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ে করেছেন। বেশ ভালোই কাটছে তাদের দাম্পত্য জীবন। তবে নামের পাশে স্বামীর পদবী মুছে ফেলার পর এই তারকাজুটির বিচ্ছেদ প্রশ্নে গুঞ্জন উঠেছে। সম্প্রতি বিদেশি সংবাদমাধ্যম তাকে নিকের স্ত্রী বলায় প্রিয়াঙ্কার চটে যাওয়া আরও খানিক ঘি ঢেলেছে সেই চর্চার আগুনে। বিষয়টি নিয়ে যখন তুমুল জল্পনা বলি পাড়া থেকে অনুরাগী মহল সর্বত্রই। তখন মুখে আর কুলুপ এঁটে থাকতে পারলেন না ভারতের এই ‘দেশি গার্ল’ খ্যাত নায়িকা। অবশেষে বিচ্ছেদ প্রশ্নে মুখ খুললেন প্রিয়াঙ্কা। সব বিতর্ক, গুঞ্জনে জল ঢেলে বলেছেন, ইনস্টাগ্রাম-টুইটারে একই ইউজার নেম রাখতে চেয়েই প্রিয়াঙ্কা চোপড়া জোনাস থেকে প্রিায়ঙ্কা চোপড়া হয়েছেন তিনি। এতে আর কোনও কারণ খোঁজার প্রয়োজন নেই। বরং উল্টে নাম বদল নিয়ে এতশত চর্চা যেন খানিক বিব্রতই করেছে ‘ম্যাট্রিক্স: দ্য রেসারেকশন’-এর অভিনেত্রীকে। সূত্র : আনন্দবাজার পত্রিকা। বিপি। আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি