৫ মে ২০২৬

নিজের সম্পর্কে একি বললেন দিশা!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নিজের সম্পর্কে একি বললেন দিশা!

বিনোদন ডেস্ক : বলিউড ইন্ডাস্ট্রি কিংবা ভক্তরা দিশাকে আবেদনময়ী মনে করলেও তিনি নিজেকে তা মনে করেন না। ভারতের একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন বলিউড সুন্দরী দিশা পাটানি। অথচ, বলিউড দুনিয়ার আলোচিত মুখ দিশা পাটানি। হাতে গোনা কয়েকটি ছবিতে অভিনয় করেই চলে এসেছেন আলোচনায়। তাকে এখন বলিউডের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী হিসেবে ধরা হয়। সেকারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কোনো ছবি প্রকাশ পেলে মূহুর্তেই ভাইরাল হয়ে যায়। কিন্তু নিজের সম্পর্কে একি বললেন দিশা!

দিশা পাটানি অভিনীত ‘মালাঙ’ ছবিটি রয়েছে মুক্তির তালিকায়। এতে আরও অভিনয় করেছেন আদিত্য রয় কাপুর, অনিল কাপুর ও কুনাল খেমু। মোহিত সুরি পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ২০২০ সালে। নিজের সম্পর্কে দিশা বলেন, আমি আমাকে কখনোই আবেদনময়ী মনে করি না। আমি বাস্তব জীবনে টমবয়। কিন্তু আমি একটু ভিন্নভাবে ছবি তুলি বলে অনুরাগীরা আমাকে আবেদনময়ী মনে করে। খুব সাধারন একটি মেয়ে আমি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি