৪ মে ২০২৬

নিজের মৃত্যুর খবর শুনে কষ্ট পেয়েছেন কাজী হায়াৎ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নিজের মৃত্যুর খবর শুনে কষ্ট পেয়েছেন কাজী হায়াৎ
বিনোদন ডেস্ক: হঠাৎ করে ফেসবু‌কে মৃত্যুর গুজব ছড়ি‌য়ে পড়ার খবরে কষ্ট পেয়েছেন চলচ্চিত্রের গুণী নির্মাতা কাজী হায়াৎ। গত ২২ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে নিউইয়র্ক নেয়া হয়। সেখানে একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। চি‌কিৎসাধীন অবস্থায় বুধবার রা‌তে হঠাৎ তার মৃত্যুর গুজব ছড়ি‌য়ে প‌ড়ে ফেসবু‌কে। এরপর ওই হাসপাতাল থে‌কে কাজী হায়াতের ছেলে চিত্রনায়ক কাজী মারু‌ফের ফেসবুক লাইভে এসে তিনি নিজেই বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত করেন। ফেসবুক লাইভে তিনি আক্ষেপ করে বলেন, আমি হাস‌পাতালে আছি, অসুস্থ ত‌বে বেঁচে আছি। যারা মিথ্যা কথাটা ছড়ি‌য়ে‌ছেন তা‌দের আমি নিন্দা ক‌রি। কেন এই মিথ্যা কথা? আমি খুব কষ্ট পেলাম। এ সময় তিনি সবার দোয়ায় সুস্থ হ‌য়ে দ্রুত দে‌শে ফেরার আশাবাদ ব্যক্ত ক‌রেন। বাবার জন্য কাজী মারুফ বলেন, আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন। তিনি যদি কখনও কারও মনে কষ্ট দিয়ে থাকেন তবুও তার জন্য দোয়া করবেন। যেন তিনি সুস্থ হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইতে পারেন। এর আগে, গত ২২ ডিসেম্বর উন্নত চিকিৎসার্থে তাকে নিউইয়র্ক নেওয়া হয়েছে। সেখানের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে জানান তার ছেলে চিত্রনায়ক কাজী মারুফ। কাজী হায়াতের সার্বক্ষণিক দেখভালের দায়িত্বে স্ত্রীর সঙ্গে ছেলে কাজী মারুফ রয়েছেন। কাজী মারুফ জানান, কাজী হায়াতের ঘাড়ের একটি রক্তনালি ব্লক হয়ে গেছে। হাসপাতালে প্রতিটা দিনই বেশ আশঙ্কায় কাটছে আমাদের। গত বছরের মার্চে নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে একবার চিকিৎসা নেন কাজী হায়াৎ। সম্প্রতি আবারও অসুস্থ বোধ করছিলেন তিনি। ২০০৫ সালে ওপেন হার্ট সার্জারি করা হয় তার। এরপর গত বছরের জানুয়ারিতে আবারও হৃৎপিণ্ডে সমস্যা দেখা দিলে বরেণ্য এই নির্মাতা প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের জন্য আবেদন করেন। তারপর গত বছর প্রধানমন্ত্রীর কাছ থেকে ১০ লাখ টাকা অনুদান পান তিনি। বিপি/সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি