নিজের গানের নিজেই মডেল ন্যান্সি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: হারানো দিনের মতো হারিয়ে গেছ তুমি’ শিরোনামের জনপ্রিয় এই গানটি নতুন করে শোনা যাবে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ন্যান্সির কণ্ঠে। এসব পুরান খবর হলেও নতুন খবর হচ্ছে এবার এই সংগীতশিল্পীকে একই গানের মিউজিক ভিডিওতেও দেখা যাবে মডেল হিসেবে।
৭ মে ঢাকায় এই মিউজিক ভিডিওর শুটিং হয়েছে। ভিকি জাহেদের পরিচালনায় এতে ন্যান্সির সঙ্গে মডেল হয়েছেন অভিনেতা ইমতিয়াজ বর্ষণ।
ইমন চৌধুরীর নতুন সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি। মনিরুজ্জামান মনিরের কথায় আলাউদ্দিন আলীর সুরে এই গানটি ৯০ দশকের শুরুতে বিটিভির জন্য প্রথম গেয়েছেন শাহনাজ রহমতুল্লাহ। এরপর অডিও ক্যাসেটের জন্য গেয়েছেন মিতালী মুখার্জি। মূলত মিতালীর সূত্র ধরেই গানটি জনপ্রিয়তা পায়। আসছে ঈদে এই মিউজিক ভিডিওটি অনুপমের ইউটিউব চ্যানেলে প্রকাশের কথা রয়েছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি