৫ মে ২০২৬

নিজ এলাকায় মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নিজ এলাকায় মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা

বাংলাপ্রেস অনলাইন : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে তার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুর ১টার দিকে মঙ্গলবার ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বানারহাট এলাকায় এ হামলা হয়। তবে এতে কেউ হতাহত হননি।

জেলা বিএনপির সহসভাপতি সৈয়দ মমিনুল হক বাবু গণ মাধ্যমকে জানান, সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে যাচ্ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পথে সদর উপজেলার দানারহাট এলাকায় পথসভার উদ্দেশে তিনি গাড়ি থামালে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। তারা ইটপাটকেল ও লাঠিসোটা দিয়ে হামলা করে। এতে মির্জা ফখরুলের কালো হায়েস গাড়িসহ আরও চারটি গাড়ি ভাঙচুর করা হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি