৪ মে ২০২৬

নগ্ন দৃশ্য নিয়ে যা বললেন রাধিকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নগ্ন দৃশ্য নিয়ে যা বললেন রাধিকা

বিনোদন ডেস্ক : বলিউড হট সেনসেশন রাধিকা আপ্তে’র নগ্ন দৃশ্য আবার ভাইরাল হলো অনলাইনে। ‘দ্য ওয়েডিং গেস্ট’-নামে একটি ছবিতে সম্প্রতি অভিনয় করেছেন তিনি। সেই ছবির একটি যৌনতার দৃশ্যই ফাঁস হয়েছে। রাধিকা ও দেব চুম্বনরত, এমন একটি দৃশ্যই প্রকাশ্যে এসেছে। আর তা নিয়েই রাধিকা প্রচন্ড ক্ষুব্ধ হয়েছেন।

এই প্রসঙ্গে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন রাধিকা। তার মতে সমাজের বিকারগ্রস্ত মনগুলোর জন্যই এই ধরনের যৌন দৃশ্য লিক হয়ে যায়। তিনি বলেন, আমার যৌন দৃশ্যই কেবল ফাঁস হয় এভাবে! আমি মনে করি এটা একটি কুচক্রীমহলের কাণ্ড। এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা ভাবছি আমি। ‘দ্য ওয়েডিং গেস্ট’-নামে ছবিটির পরিচালক মাইকেল উইন্টারবটম। ছবিতে রয়েছেন জিম সর্ভও। রাধিকা আরো বলেন, ছবিতে অনেক সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে। সেগুলো না হয়ে সমাজের বিকারগ্রস্ত মানসিকতার কারণে এই ধরনের দৃশ্য লিক হয়।

তবে, রাধিকা আপ্তের ঘনিষ্ঠ দৃশ্য ছড়িয়ে পড়ার ঘটনা নতুন নয়। আগেও একাধিকবার সিনেমা মুক্তি পাওয়ার আগে ছবিতে রাধিকার নগ্ন হওয়ার দৃশ্য ছড়িয়ে পড়ে অনলাইনে। এমনকি তা সিনেমার দৃশ্য নাকি বাস্তবের, তা নিয়েও আলোচনা হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি