৫ মে ২০২৬

নগ্ন দৃশ্য করার জন্য প্রযোজক আমাকে অনেক জোর করেছিল !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নগ্ন দৃশ্য করার জন্য প্রযোজক আমাকে অনেক জোর করেছিল !

বাংলাপ্রেস ডেস্ক : মিটু আন্দোলনকে কেন্দ্র করে অনেক তারকা শুনিয়েছেন তাদের জীবনের নানা কষ্টের গল্প। এবার জীবনের এমনই এক অভিজ্ঞতার কথা জানিয়েছেন ‘গেম অব থ্রোনস’ খ্যাত অভিনেত্রী এমিলিয়া ক্লার্ক। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সিনেমা করতে এসে নানা বিপদে পড়েছেন তিনি। নগ্ন দৃশ্য করার জন্য একাধিক প্রযোজক তাকে জোর করেছেন।

কিন্তু তিনি কখনই মাথা নত করেননি। এমিলিয়া আরও বলেন, “এজন্য আমাকে সেটে ঝামেলা পোহাতে হয়েছে। যখন আমি বলেছি, গায়ের চাদরটা রেখে দিতে, তারা বলেছে তোমার ‘গেম অব থ্রোনস’ অনুরাগীদের হতাশ কোরো না।” সহ-শিল্পী জেসন মোমোয়ারের প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা জানিয়ে এমিলিয়া বলেন, ‘জেসনের এ ধরনের দৃশ্য করার অভিজ্ঞতা ছিল। অনেক কিছুই হতে পারত। তবে ও যেভাবে গাইড করেছিল তাতে আমি সহজ হতে পেরেছি।

আরো পড়ুন :  দ্বিতীয় বিয়ের পিঁড়িতে গুলতেকিন 

উল্লেখ্য, বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে হ্যাশট্যাগ মিটু আন্দোলন। একের এক তারকারা তুলে ধরছেন তাদের যৌন হেনস্থার অভিযোগ। অনেক নামি লোকেরই মুখোশ খুলে পড়েছে মিটু আন্দোলনের কল্যাণে। শুধু নারীরা নয়, অনেকে পুুরুষরাও এখন প্রকাশ করছেন যৌন হেনস্থার অভিজ্ঞতা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি