নেটফ্লিক্স এ আসছেন স্বস্তিকা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আবারও একটি বড় মাপের প্রোজেক্টের সঙ্গে যুক্ত হয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ‘পাতাললোক’ ওয়েব সিরিজের পর ফের তিনি কাজ করছেন অনুষ্কা শর্মা, কারনেশ শর্মার প্রযোজনা সংস্থা ‘ক্লিন স্লেট ফিল্মজ’-এর সঙ্গে। ‘পাতাললোক’-এর বিরাট সাফল্যের পর স্বস্তিকা এবার তাঁদের সঙ্গে যুক্ত হয়েছেন ‘কোয়ালা’র জন্য। তবে ওয়েব সিরিজ নয়, এটি একটি নেটফ্লিক্স অরিজিনাল ফিল্ম। ছবিটি পরিচালনা করছেন অন্বিতা দত্ত।
একদিকে কলকাতা-সহ গোটা রাজ্যে ভোট নিয়ে পারদ চড়ছে, অন্যদিকে একইসঙ্গে সূর্যদেবও চোখ রাঙাচ্ছে। তাপমাত্রা ৩৬ ডিগ্রির আশেপাশে। আর ঠিক সেই সময় মাইনাস ৮ ডিগ্রি তাপমাত্রায় কাশ্মীরে শুটিং সারলেন স্বস্তিকা মুখোপাধ্যায় ।
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ঠান্ডায় জবুথুবু হয়ে একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। তখনই মনে হয়েছিল, নিছক কাশ্মীর বেড়ানো নয়, নিশ্চয়ই কোনও কাজেই গিয়েছেন তিনি। দেখা গেল ঠিক তাই। সোশ্যাল মিডিয়ায় একটি ছোট ভিডিও শেয়ার করেছেন তিনি। যেখানে শুটিংয়ের সামান্য মুহূর্তও ধরা পড়েছে। দেখা যাচ্ছে, হিমশীতল কাশ্মীরে শ্বেতশুভ্র বরফের মধ্যে শুটিং করছেন তাঁরা।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি