৫ মে ২০২৬

নেটদুনিয়ায় আবারো ভাইরাল রানু মণ্ডলের নতুন গান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নেটদুনিয়ায় আবারো ভাইরাল রানু মণ্ডলের নতুন গান

বাংলাপ্রেস ডেস্ক : এবার নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে রানু মণ্ডলের কণ্ঠে গাওয়া শাহরুখ-কাজল জুটির ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’।

দীপাবলিতে একটি বাংলা রিয়েলিটি শোয়ে ছবির বিখ্যাত সেই গানটি শোনা গেল রানু মণ্ডলের কণ্ঠে। এর আগে গায়ক, সংগীত পরিচালক হিমেশ রেশমিয়ার সঙ্গে রানু মণ্ডলের ‘তেরি মেরি কাহানি’ বেশ জনপ্রিয় হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সে গানের ভিডিও বেশ ভাইরালও হয়েছিল।

রানুর কণ্ঠে ‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম’ গান আর সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে নেটদুনিয়ায়।

একসময় রানাঘাট স্টেশনে গান গেয়ে অন্ন সংস্থানের ব্যবস্থা করতে হতো রানুর। এখন সেই রানু মণ্ডল সোশ্যাল মিডিয়ার বদৌলতে দেশের বিনোদন জগতের বেশ পরিচিত নাম।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি