৭ মে ২০২৬

নেতানিয়াহু প্রসঙ্গে মামদানিকে ফের সতর্ক করলেন ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
নেতানিয়াহু প্রসঙ্গে মামদানিকে ফের সতর্ক করলেন ট্রাম্প
  মিনারা হেলেন: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে সফরে গেলে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতারের হুমকি দিয়েছিলেন শহরটির আসন্ন মেয়র নির্বাচনের ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি। তবে নেতানিয়াহুকে হুমকি দেওয়ায় মামদানিকে কঠোরভাবে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জোহরান মামদানি সম্প্রতি ঘোষণা দেন, যদি নেতানিয়াহু নিউইয়র্ক সিটিতে আসেন, তবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) যুদ্ধাপরাধের গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী তাকে গ্রেফতার করা হবে। সোমবার (৭ জুলাই) হোয়াইট হাউসে নৈশভোজের আগে নেতানিয়াহুকে গ্রেফতারের হুমকির প্রেক্ষিতে ট্রাম্প বলেন, ‘তিনি (মামদানি) তা না হলে বড় সমস্যায় পড়বে।’ ট্রাম্প আরও বলেন, ‘তিনি (মামদানি) এখন একটু হানিমুন পিরিয়ডে আছেন। তিনি নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জিততেও পারেন, কিন্তু সবকিছু হোয়াইট হাউস থেকে যায়। যদি তিনি আমাদের কাছ থেকে অর্থ চান, তাহলে তাকে ঠিকভাবে আচরণ করতে হবে।’ গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসির ওয়ারেন্টের কথা উল্লেখ করে নেতানিয়াহুকে সম্প্রতি গ্রেফতারের হুমকি দেন জোহরান মামদানি। এরপর রিপাবলিকানরা তার বিরুদ্ধে সমালোচনামুখর হয়ে উঠে। ট্রাম্পের মন্তব্যের আগেই নেতানিয়াহু সাংবাদিকদের বলেন, মামদানির হুমকি নিয়ে তিনি চিন্তিত নন। তিনি বলেন, ‘এটা হাস্যকর এবং গুরুত্বহীন। পৃথিবীতে যথেষ্ট পাগলামি চলছে, এটি তারই একটি অংশ।’ নেতানিয়াহু সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের বার্ষিক সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক আসতে পারেন। এছাড়া তিনি আগামী বছর ট্রাম্পের সঙ্গে নিউইয়র্কে সফরের ইঙ্গিতও দিয়েছেন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি