নেতাকর্মীদের প্রতি ছাত্রদলের জরুরি নির্দেশনা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক:সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীলতা ও শৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা জারি করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (১০ আগস্ট) দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিবৃতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, তথ্যপ্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগমাধ্যম গণমানুষের মতপ্রকাশের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে। তাই নেতাকর্মীদের অবশ্যই দায়িত্বশীল, সহনশীল ও শ্রদ্ধাশীল আচরণ করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, বিভিন্ন মত ও পথের মানুষের প্রতি শ্রদ্ধাপূর্ণ আচরণ, গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট, নারীর প্রতি সম্মান, ধর্মীয় সহাবস্থান এবং ধর্মীয় বিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকা অপরিহার্য। সংগঠনের আদর্শ ও মূলনীতির সাথে অসামঞ্জস্যপূর্ণ আচরণ করলে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ছাত্রদল নারীর রাজনৈতিক অংশগ্রহণে উৎসাহিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারা সবসময়ই নারীদের প্রতি শ্রদ্ধাশীল। পাশাপাশি সকল ধর্মাবলম্বীর ধর্মীয় স্বাধীনতা ও সহাবস্থানের নীতি বজায় রাখার কথাও উল্লেখ করা হয়। মুসলিম নারীদের পর্দা পালনের অধিকারের প্রতি সংগঠনটি পূর্ণ শ্রদ্ধাশীল এবং সেক্যুলারিজমের নামে পর্দার ওপর কড়াকড়ি আরোপের প্রচেষ্টার বিরোধিতা অব্যাহত রাখবে বলেও জানানো হয়।
এছাড়া নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে বিনয়, পরিশীলতা, সহনশীলতা, সাংগঠনিক শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্যের মূলনীতি অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি