৫ মে ২০২৬

নেতাকর্মীদের মুক্তি দিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফখরুলের চিঠি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নেতাকর্মীদের মুক্তি দিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফখরুলের চিঠি

বাংলাপ্রেস ডেস্ক: কারাগারে থাকা নেতাকর্মীদের মুক্তি দিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে চিঠি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারাগারে অধিকসংখ্যক বন্দী থাকায় করেনা ভাইরাস সংক্রমিত হওয়ার আশঙ্কার কথা চিঠিতে উল্লেখ করেছেন।

বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর এই চিঠি পাঠানো হয়।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার দুপুর ২টায় স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর সচিবালয়ে মহাসচিবের স্বাক্ষরে একটি চিঠি পাঠানো হয়েছে। সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভয়ানক করোনাভাইরাসের সংক্রমণ থেকে এড়াতে অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে চিঠিটি দিয়েছেন বিএনপির মহাসচিব।

চলমান করোনা পরিস্থিতি সম্প্রতি মোকাবেলায় দেশের কারাগারে থাকা তিন হাজার বন্দীকে মুক্তি দেওয়ার প্রস্তাব দেয় কারা অধিদপ্তর। বিষয়টি নিয়ে আলাপ আলোচনা চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে যারা লঘু অপরাধে দীর্ঘদিন ধরে কারাভোগ করছেন তাদের মুক্তির ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। এর মধ্যেই সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের মুক্তি চেয়ে চিঠি পাঠালেন বিএনপি মহাসচিব।

ফখরুলের চিঠির ব্যাপারে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু বলেন, ‘এমনটি আমার জানা নেই। তবে রাতে এ ব্যাপারে জানাতে পারব।'

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি