নেতাকর্মীদের লোভ-লালসাহীন থাকতে আহ্বান তারেক রহমানের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: দলের নেতাকর্মীদের লোভ-লালসা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের কাছে এ বার্তা পৌঁছে দেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) লন্ডন থেকে দেশে ফেরার পর হেলালুজ্জামান তালুকদার লালুকে বিমানবন্দরে সংবর্ধনা জানান নেতাকর্মীরা।
বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, ‘লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে।তিনি সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন। ধৈর্য ধারণ করে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন এবং লোভ-লালসা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।’
বিএনপির এ নেতা বলেন, ‘দলের সব স্তরে শৃঙ্খলা, ঐক্য ও সততার মধ্যে কাজ করার প্রয়োজন আছে। দেশের জনগণের জন্য দলের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে।এদিকে, ১২ দিনের লন্ডন সফর শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং তার ছেলে বিএনপি নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি

আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি