বাংলাপ্রেস ডেস্ক: নেপালের প্রধান রাজনৈতিক দলগুলো প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলের কাছে ভেঙে দেওয়া সংসদ পুনর্বহালের দাবি জানিয়েছে, যা প্রাণঘাতী দুর্নীতিবিরোধী বিক্ষোভের পর বিলুপ্ত করা হয়েছিল।
নেপালি কংগ্রেস, সিপিএন-ইউএমএল, মাওবাদী কেন্দ্রসহ আটটি দল শনিবার এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট অসাংবিধানিকভাবে এ কাজ করেছেন।
অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশে শুক্রবার প্রেসিডেন্ট পৌডেল প্রতিনিধি পরিষদ ভেঙে দেন, যা বিক্ষোভকারীদেরও একটি প্রধান দাবি ছিল।
গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের জেরে ছড়িয়ে পড়া গণবিক্ষোভে দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে ৫০ জনেরও বেশি নিহত হয়।বিক্ষোভকারীদের সঙ্গে সমঝোতার পর কার্কিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। সোমবার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও ততক্ষণে বিক্ষোভ ব্যাপক আন্দোলনে রূপ নেয়। ক্ষুব্ধ জনতা মঙ্গলবার রাজধানী কাঠমাণ্ডুতে সংসদ ও সরকারি ভবনে অগ্নিসংযোগ করে। ওই অবস্থায় তৎকালীন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করেন।
নেপালে ভেঙে দেওয়া সংসদ পুনর্বহালের দাবি প্রধান দলগুলোর
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: নেপালের প্রধান রাজনৈতিক দলগুলো প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলের কাছে ভেঙে দেওয়া সংসদ পুনর্বহালের দাবি জানিয়েছে, যা প্রাণঘাতী দুর্নীতিবিরোধী বিক্ষোভের পর বিলুপ্ত করা হয়েছিল।
নেপালি কংগ্রেস, সিপিএন-ইউএমএল, মাওবাদী কেন্দ্রসহ আটটি দল শনিবার এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট অসাংবিধানিকভাবে এ কাজ করেছেন।
অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশে শুক্রবার প্রেসিডেন্ট পৌডেল প্রতিনিধি পরিষদ ভেঙে দেন, যা বিক্ষোভকারীদেরও একটি প্রধান দাবি ছিল।
গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের জেরে ছড়িয়ে পড়া গণবিক্ষোভে দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে ৫০ জনেরও বেশি নিহত হয়।বিক্ষোভকারীদের সঙ্গে সমঝোতার পর কার্কিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। সোমবার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও ততক্ষণে বিক্ষোভ ব্যাপক আন্দোলনে রূপ নেয়। ক্ষুব্ধ জনতা মঙ্গলবার রাজধানী কাঠমাণ্ডুতে সংসদ ও সরকারি ভবনে অগ্নিসংযোগ করে। ওই অবস্থায় তৎকালীন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করেন।
আট দলের প্রধান হুইপদের স্বাক্ষরিত বিবৃতিতে শনিবার সংসদ পুনর্বহালের দাবি জানানো হয়। তারা যুক্তি দেন, প্রেসিডেন্টের নেওয়া পদক্ষেপ অসাংবিধানিক এবং নেপালের বিচার বিভাগের নির্ধারিত দৃষ্টান্তের পরিপন্থী।
প্রেসিডেন্ট পৌডেল এখনো রাজনৈতিক দলগুলোর এই বিবৃতির আনুষ্ঠানিক জবাব দেননি।
স্বচ্ছ ভাবমূর্তির জন্য পরিচিত কার্কি অন্তর্বর্তী সরকারে তার নেতৃত্বে জেন-জি আন্দোলনের ছাত্রনেতাদের সমর্থন পাচ্ছেন। তবে তার মন্ত্রিসভার সামনে রয়েছে একাধিক বড় চ্যালেঞ্জ—আইন-শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা, সংসদ ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত অন্যান্য ভবন পুনর্নির্মাণ, পরিবর্তনের প্রত্যাশায় থাকা জেন-জি আন্দোলনের তরুণদের আস্থা অর্জন এবং নেপালের গণতন্ত্র ও সাংবিধানিক শৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন জনগণকে আশ্বস্ত করা।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি

আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি