নেপালে সরকার গঠনের পথে জেন–জি সমর্থিত দল
বাংলাপ্রেস ডেস্ক: গত সেপ্টেম্বর মাসে নেপালে যুব নেতৃত্বাধীন এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সরকারের পতন ঘটে। রক্তক্ষয়ী সে অভ্যুত্থানে ৭৭ জন নিহত ও অনেকে আহত হন। সেই ঘটনার পর ৩৫ বছর বয়সী এক র্যাপার থেকে রাজনীতিতে নাম লেখানো বালেন্দ্র শাহ সামাজিক যোগাযোগমাধ্যমে তার লাখো অনুসারীর উদ্দেশে একটি সংক্ষিপ্ত বার্তা পোস্ট করেন।
তিনি লিখেছিলেন, ‘প্রিয় জেন-জি, তোমাদের হত্যাকারীর পদত্যাগ এসে গেছে। এখন তোমাদের প্রজন্মকেই দেশকে নেতৃত্ব দিতে হবে। প্রস্তুত হও।’ পাঁচ মাস পর সেই বালেন্দ্র এখন নেপালের প্রধানমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে। শাহের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) প্রায় ১১০টি আসনে এগিয়ে রয়েছে, যা তাদের প্রধান প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক বেশি।
২৭৫টি আসনের মধ্যে ১৬৫টি সরাসরি ভোটে এবং ১১০টি আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্ধারিত হয়। চূড়ান্ত ফলাফল কয়েক দিনের মধ্যেই ঘোষণা করা হতে পারে বলে আশা করা হচ্ছে।
কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের সংবিধান বিশেষজ্ঞ ও অধ্যাপক বিপিন অধিকারী বলেন, ‘বালেন্দ্র শাহ এখন এতটাই জনপ্রিয় যে কাঠমান্ডুতে আসা অনেক বাসে স্টিকার লাগানো দেখা যাচ্ছে–যেখানে লেখা, বালেনের শহরের পথে।’
প্রসঙ্গত, গত বৃহস্পতিবারের (৫ মার্চ) জাতীয় নির্বাচনে প্রায় ৬০ শতাংশের মতো ভোট পড়েছে। পূর্বের নির্বাচনগুলোর তুলনায় এবার কিছুটা কম ভোট পড়েছে বলে জানিয়েছে নেপালের সংবাদমাধ্যম। সূত্র: কাঠমান্ডু পোস্ট
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক ভারতে
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর কর আরোপে মামদানির বিপক্ষে আদালতের রায়
গঙ্গা পানি চুক্তি নিয়ে দুই দেশের যৌথ নদী কমিশনে আলোচনা হবে: জয়সোয়াল
সঙ্গীত একাডেমি