নেপালে জেনজি বিক্ষোভে নিহত বেড়ে ৭২
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: নেপালে সম্প্রতি সংঘটিত জেনজি বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২। দেশব্যাপী বিভিন্ন হাসপাতালে এবং চিকিৎসা কেন্দ্রে বর্তমানে আরও ১৯১ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে সরকারী সূত্রে জানা গেছে।
রোববার সুশিলা কার্কি নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সিংহদরবারে দায়িত্ব নেওয়ার আগে তিনি সকালেই লাইনছউরের শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান।
দায়িত্ব গ্রহণের অনুষ্ঠানের সময় প্রধানমন্ত্রী কার্কি জেন-জি বিক্ষোভে নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্তে স্বাক্ষর করেন। একই সঙ্গে মৃতদের ‘শহীদ’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি

আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
১৭ কোটি টাকার বিয়ের উৎসবে চাঞ্চল্য, তরুণীর হাতে বরকে ফেলে দেওয়ার অভিযোগ
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা জাহেদকে ‘হয়রানি’ নিয়ে মুখ খুলল ভারত
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি