নেপালে বিপ্লবের সময় ভাঙচুরকে অপরাধ বললেন নতুন প্রধানমন্ত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: নেপালে ‘জেন জি’দের বিপ্লবের সময় সংঘটিত ভাংচুর ও অগ্নিসংযোগকে অপরাধমূলক কর্মকাণ্ড বলে আখ্যা দিয়েছেন সদ্য দায়িত্ব নেওয়া দেশটির অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী সুশিলা কার্কি। আজ রবিবার তিনি বলেন, এসব অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্ত হওয়া উচিত এবং সত্য উদঘাটন করে দায়ীদের বিচারের মুখোমুখি করতে হবে। নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গত শুক্রবার দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সুশিলা কার্কি। দায়িত্ব নিয়ে বিক্ষোভে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তার ঘোষণা দেন এবং সরকারের রূপরেখার অংশ হিসেবে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন।
কার্কি বলেন, ‘মাত্র ২৭ ঘণ্টার বিক্ষোভে আমি আগে কখনো এমন পরিবর্তন দেখিনি। এই তরুণ প্রজন্মের দাবিগুলো পূরণে আমাদের দৃঢ় সংকল্প নিয়ে এগোতে হবে। আমি ইচ্ছা করে এখানে আসিনি; আপনাদের আহ্বানেই এই দায়িত্ব নিয়েছি।
অন্তবর্তী প্রধানমন্ত্রী আরও বলেন, সিংহ দরবার, সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, ব্যবসায়িক কমপ্লেক্স ও ব্যক্তিগত সম্পত্তিতে ভাঙচুরের তদন্ত করবে সরকার।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি