নেপালে ৭২ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: নেপালের পোখারায় প্রায় ৭২ জন আরোহী নিয়ে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। ফ্লাইটটি কাঠমান্ডু থেকে পোখারা যাচ্ছিল।
আজ রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক রিপোর্ট থেকে জানা যায়, খারাপ আবহাওয়ার মধ্যে পাহাড়ে ঘেরা পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। নেপালের ইয়েতি এয়ারলাইন্স জানায়, বিমানটিতে ৬৮ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য ছিলেন।
এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতৌলা বার্তা সংস্থা এএফপিকে বলেন, কেউ বেঁচে আছে কিনা সে ব্যাপারে নিশ্চিতভাবে এখনও কিছু বলা যাচ্ছে না। উদ্ধার তৎপরতা এখনও চলছে এবং বিমানবন্দরটি আপাতত বন্ধ রাখা হয়েছে।
জানা গেছে, উড়োজাহাজটি রানওয়েতে বিধ্বস্ত হওয়ার সাথে সাথে আগুন ধরে যায়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করা বিভিন্ন ছবি এবং ভিডিওতে দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়া বের হওয়ার চিত্র দেখা যায়।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি