৫ মে ২০২৬

নেহা কক্করকে জোর করে চুমু খাওয়ায় নেট দুনিয়ায় তোলপাড়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নেহা কক্করকে জোর করে চুমু খাওয়ায় নেট দুনিয়ায় তোলপাড়

বাংলাপ্রেস ডেস্ক : নেহা কক্করকে জোর করে চুমু খাওয়ার ঘটনা ইতিমধ্যেই তোলপাড় ফেলে দিয়েছে সেলিব্রিটিদের মধ্যে। কিন্তু সেদিন মঞ্চে উপস্থিত সেলিব্রিটিদের কী প্রতিক্রিয়া হয়েছিল? সঞ্চালক আদিত্য নারায়ণ ও বিচারক বিশাল দাদলানি কী বলেছিলেন সেদিন? সম্প্রতি জানা গেল এই দু’জনের প্রতিক্রিয়া।

‘ইন্ডিয়ান আইডল’-এর অডিশনে এক ব্যক্তি অনেক উপহার নিয়ে মঞ্চে প্রবেশ করেন। রাজস্থানি পোশাকে ছিলেন তিনি। মাথায় পরেছিলেন পাগড়ি। নেহাকে তিনি জিজ্ঞাসা করেন, ‘চিনতে পারছেন?’ প্রথমে ধন্দে পড়ে গেলেও পরে ওই ব্যক্তিকে চিনতে পারেন নেহা। সঙ্গে সঙ্গে উপহারগুলি নেন ও আলিঙ্গন করেন। তখনই ঘটে যায় ঘটনাটি। নেহার গালে চুম্বন করেন ওই ব্যক্তি। গোটা ঘটনায় স্তম্ভিত হয়ে যান বিচারকের আসনে বসে থাকা বিশাল দাদলানি ও অনু মালিক। সঞ্চালক আদিত্য নারায়ণও বেকুব বনে যান। নেহা ততক্ষণে মুখ ঢেকেছেন। বোঝাই যাচ্ছিল বেশ অস্বস্তিতে পড়ে গিয়েছেন তিনি।

এই ঘটনার পর বিশাল দাদলানি ওই প্রতিযোগীকে পুলিশের হাতে দিতে চেয়েছিলেন। কিন্তু নেহা তাঁকে বাধা দেন। বলেন, ওই ব্যক্তির মানসিক চিকিৎসা দরকার। ওকে ছেড়ে দেওয়া হোক। এনিয়ে একটি টুইট করেন বিশাল। তাঁর টুইটের জবাবে এক অনুরাগী তাঁকে বলেন, কেন ওই ব্যক্তিকে সবার সামনে চড়া মারা হল না?

সঞ্চালক আদিত্য নারায়ণ অবশ্য এতটা ভাবেননি। তিনি বলেন, হাতে নেহার নামের ট্যাটু করিয়েছিলেন ওই প্রতিযোগী। বোঝাই যায় নেহাকে খুব ভালবাসেন তিনি। তাঁর চোখের ভাষাতেই ভালবাসা ফুটে উঠছিল বারবার। তার ফলেই তিনি মঞ্চে এমন কাণ্ড ঘটান। কোনও খারাপ অভিসন্ধি তাঁর ছিল না। যদিও নেহা কক্কর নিজে এখনও এনিয়ে মুখ খোলেননি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি