নেহা কক্করের রাজকীয় বিবাহবার্ষিকী উদযাপন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
২০২০ সালের ২৩ অক্টোবর নানা আয়োজনের মধ্যে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সংগীতশিল্পী নেহা কক্কর ও রোহনপ্রীত সিং। ইতোমধ্যে বিয়ের এক বছর হয়েছে। আর নিজেদের প্রথম বিবাহবার্ষিকী রাজকীয়ভাবে উদযাপন করলেন এই তারকা জুটি।
রোববার (২৪ অক্টোবর) বিবাহবার্ষিকী উদযাপনের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নেহা। ছবিতে তাদের সাগরের বুকে জাহাজের মাঝে একসঙ্গে দেখা গেছে। আর সেই জাহাজে বেশ রাজকীয় আয়োজন।
ছবিগুলোর ক্যাপশনে গায়িকা লিখেছেন, সবাইকে ধন্যবাদ এবং যারা আমাদের বিশেষভাবে অনুভব করেছেন। আপনাদের আশীর্বাদ, পোস্ট, ভালোবাসা এবং বার্তা সত্যি আনন্দিত করেছ আমাদের।
ছবিতে দেখা যাচ্ছে, কিন্নরী গায়িকা নেহা গোলাপী সালোয়ার-স্যুট পরে আছেন এবং স্বামী রোহনপ্রীত গোলাপী রঙের পাগড়ীর সঙ্গে ডেনিম পরে আছেন। আর বিশাল বিলাসবহুল নৌকায় তাদের পাশে মোমবাতি জ্বালানোর জন্য প্রস্তুত।
বিপি/আর এল
ছবিতে দেখা যাচ্ছে, কিন্নরী গায়িকা নেহা গোলাপী সালোয়ার-স্যুট পরে আছেন এবং স্বামী রোহনপ্রীত গোলাপী রঙের পাগড়ীর সঙ্গে ডেনিম পরে আছেন। আর বিশাল বিলাসবহুল নৌকায় তাদের পাশে মোমবাতি জ্বালানোর জন্য প্রস্তুত।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি