৮ মে ২০২৬

নীলফামারীতে সার্কাসের নামে চলছে অশ্লীল নৃত্য

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নীলফামারীতে সার্কাসের নামে চলছে অশ্লীল নৃত্য

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার দুইটি ইউনিয়নে চলমান সার্কাসের নামে অশ্লীল নৃত্য আর বিকট শব্দের গান প্রদর্শন করা হচ্ছে অভিযোগ উঠেছে। সেই অশ্লীল নৃত্যের ভিডিও স্থানীয়ভাবে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। দুই সার্কাসের প্রতিযোগীতামুলক প্রদর্শনীতে দর্শক টানতে অশ্লীল নৃত্যকে প্রাধান্য দিয়েছে আয়োজনকরা। পাশাপাশি এই সার্কাস ঘিরে উপজেলায় চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছে।

মঙ্গলবার(১৭ সেপ্টেম্বর) এলাকাবাসীর অভিযোগে জানা যায়, উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের ফুটবল মাঠে ও বড়ভিটা ইউনিয়ন মাদ্রাসা মাঠে দুইটি সার্কাস প্রদর্শন চলছে। গাড়াগ্রামের শরিফাবাদ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করে জানায় আমাদের স্কুলের পার্শ্বে দি সজিব সার্কাসের প্যান্ডেল। বেলা আড়াইটা ,সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় তিনটি করে শো চালানো হচ্ছে। বিকট শব্দ আর অশ্লীল নৃত্যে ভরা এই সার্কাস এলাকার পরিবেশ বিনস্ট করছে।

অপর দিকে বড়ভিটায় চলছে দি লাকী সার্কাস। এই সার্কাস প্যান্ডেলের ধারেই বড়ভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা। সেখানকার শিক্ষার্থীরাও একই অভিযোগ করেছে। তারা মন্তব্য করে বলছে লিখাপড়ায় বিঘিœত ঘটছে যেমন তেমনি অশ্লীল নৃত্যু ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে যুব সমাজকে।

খোঁজ নিয়ে জানা গেছে ওই এলাকার জাতীয় পার্টি ও ছাত্রলীগের নেতারা এই দুই সার্কাস পরিচালনা করছে। গাড়াগ্রামে সজিব সার্কাসকে ১১ সেপ্টেম্বর হতে ২৫ সেপ্টেম্বর ও বড়ভিটায় লাকী সার্কাসকে ৬ সেপ্টেম্বর হতে ২০ সেপ্টেম্বর পর্যন্ত শো প্রদর্শনের জন্য স্থানীয় প্রশাসনের কাছে অনুমোদন নেয়া হয়। কিন্তু সার্কাস পরিচালনাকারীরা সার্কাস প্রদর্শনের শর্ত ভঙ্গ করে অশ্লীল নৃত্যু ও বিকট শব্দে গান পরিবেশন করছে।

এ ব্যাপারে সার্কাস আয়োজকদের সাথে কথা বলার চেষ্টা করা হলে তারা কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছু শিক বলেন আমরা স্কুল মাদ্রাসার ধারে সার্কাসের প্যান্ডেল না করার জন্য অনুরোধ করেছিলাম। কিন্তু উল্টা আমাদের হুমকি-ধমক দেয়া হয়েছে। এদিকে ওই সার্কাস ঘিরে এলাকায় বিভিন্ন বাসাবাড়ি ও দোকানে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছে। ইতোমধ্যেই বেশ কয়েকটি গরু চুরি যায়। চুরি হয় উপজেলা হাসপাতালের দুই উপজেলা কমিউনিটি মেডিকেলে অফিসারের বাড়ি।

এ ছাড়া বড়ভিটা ও গাড়াগ্রাম বাজারের বিভিন্ন দোকনেও চুরি ঘটনা ঘটেছে। অভিযোগ সার্কাসের প্যান্ডেল ঘিরে সেখানে মাদকের রমরমা ব্যবসাও চলছে। তাই এলাকাবাসী দ্রুত দুই সার্কাস প্রদর্শনী বন্ধের দাবি করেছে। এ ব্যাপারে কিশোরীগঞ্জ থানার ওসি হারুন অর রশীদ বলেন, সার্কাস নিয়ে শিার্থীরা ও অভিভাবগণ আমাদেরকে লিখিত কোন অভিযোগ করেনি। সার্কাসের কারনে চুরি বৃদ্ধি সর্ম্পকে ওসি বলেন তিনটি অভিযোগ পেয়েছি, মামলা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি