৫ মে ২০২৬

নীলফামারীতে ঈদ আনন্দ ও কবিতা গানের আসর অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নীলফামারীতে ঈদ আনন্দ ও কবিতা গানের আসর অনুষ্ঠিত
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীতে ফিরোজ সাঁই স্মৃতি সংসদ আয়োজিত ঈদ আনন্দ ও কবিতা গানের আসর অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট সংগীত শিল্পী ও ফিরোজ সাঁই স্মৃতি সংসদের সভাপতি ফারুক ভূঁইয়া’র পরিচালনায় রবিবার (২ জুলাই) নীলফামারী শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ। কবি ও শিক্ষক আশরাফি চৌধুরী জলির সঞ্চালনায় ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে কবিতা পাঠ করেন,কবি মজনুর রহমান শাহ, হযরত আলী, আজমা আহসান, সেলিনা সাথী, শোভা হক, সুবাস ঋষি লিংকন প্রমূখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ফারুক ভূঁইয়া, লাভলু সরকার, মালা জেসমিন, উম্মেকুলছুম মনিরা, আমজাদ হোসেন, আনিছুর রহমান মানিক, পাখী সরকার গান পরিবেশন করেন। ফোক সম্ধসঢ়;্রাট ফিরোজ সাঁইজিকে স্মৃতি করে রাখতে এবং ফিরোজ সাঁই স্মৃতি সংসদকে বেগবান করতে সকল শিল্পীকে আহবান জানান গুণি শিল্পী ফারুক ভূঁইয়া। বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি