৪ মে ২০২৬

নীলফামারীতে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানো” কর্মসুচির শুভ উদ্বোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নীলফামারীতে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানো” কর্মসুচির শুভ উদ্বোধন
আনিছুর রহমান মানিক, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মুজিববর্ষ ব্যাপী “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানো” কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। জেলা পরিষদ নীলফামারী আয়োজিত শনিবার (৯ অক্টেবর) দুপুরে শহীদ মিনার প্রাঙ্গণে উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষনা করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জননেতা জয়নাল আবেদীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য শামসুদ্দোহা আলম, নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য এনকে আলম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোক্তারুজ্জামান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নারী নেত্রী মেহেরুন আক্তার পলিন, ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী, ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আল-আমিন রহমান প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে খেতাপ প্রাপ্ত বীর বিক্রম ও বীর প্রতিক ৮জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় যুদ্ধ কালীন সময়ে সকল মুক্তিযোদ্ধা কমান্ডারগণ ও জেলা পরিষদেও সদস্যগণ উপস্থিত ছিলেন। পরে জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক ও সদস্য সচিব রাকিবুল আলম শাহিনের নেত্রীত্বে স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি