নীলফামারীতে আজাহারীর মাহফিলে লাখো মানুষের ঢল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারতে ড. মিজানুর রহমান আল আজাহারী’র তাফসিরুল কোরআন মাহফিলে লাখো মানুষের ঢল।
গতকাল মঙ্গলবার (২১জানুয়ারি) রাতে নীলফামারীর চড়াইখোলা স্কুল এন্ড কলেজ মাঠে পৌর মেয়র ও জেলা আ’লীগের সভাপতি দেওয়ান কামাল আহম্মেদের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, চড়াইখোলা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বসুনিয়া মানিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রবিউল ইসলাম।
সেখানে সদর থানার অফিসার ইনচার্জ মোমিনুল ইসলামের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর ৪শতাধীক সদস্য মোতায়েন ছিল। উত্তর অঞ্চলে প্রচন্ড শীতকে উপেক্ষা করে মাহফিল দেখতে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা লাখো ধর্মপ্রিয় জনতার উপচেপড়া ভীড় ছিল চোখে পড়ার মতো।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি