৫ মে ২০২৬

নীলফামারী-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থীর দাবীতে কাফন পড়ে মানববন্ধন ও রাস্তা অবরোধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নীলফামারী-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থীর দাবীতে কাফন পড়ে মানববন্ধন ও রাস্তা অবরোধ

রমজান আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ আসনে মহাজোট থেকে জাতীয় পার্টি নয়, নৌকার প্রার্থীর প্রার্থীতা চুড়ান্তের দাবীতে কাফনের কাপড় পড়ে মানববন্ধন ও রাস্তা অবরোধ করেছেন সৈয়দপুরের আওয়ামী লীগ অঙ্গনসহ শ্রমিক ইউনিয়ন ফেডারেশন।

২৭ নভেম্বর মঙ্গলবার বেলা ২ টা থেকে ৩ টা পর্যন্ত শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে ঐ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালীন সময়ে মহাজোট থেকে আওয়ামী লীগ প্রার্থী আখতার হোসেন বাদলকে প্রার্থী ঘোষণার দাবী জানিয়ে বক্তব্য রাখেন- সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ মন্ডল, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহসিন মন্ডল মিঠু, সাবেক সভাপতি মিজানুর রহমান লিটন, নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মমতাজ উদ্দিন, কার-পিকআপ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মানিক মিয়া, শহীদ পরিবারের সন্তান ও যুব লীগ নেতা মহসিনুল হক মহসিন ও স্বেচ্ছা সেবক লীগ উপজেলা শাখার সভাপতি আজম সরকার প্রমুখ।

বক্তারা বলেন, নীলফামারী-৪ আসন হল আওয়ামী লীগের। গত দশম জাতীয় সংসদ সদস্য নির্বাচনে বিনা ভোটে সাংসদ নির্বাচিত হয়েছিলেন আলহাজ্ব শওকত চৌধূরী। আসন্ন একাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে এ আসনে মহাজোট থেকে আওয়ামী লীগ প্রার্থীকে মনোনয়ন দেয়ার দাবী জানানো হয়েছিল কেন্দ্রে। ঐ দাবীর প্রেক্ষিতে কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে সাবেক পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন বাদল মনোনয়ন দাখিল করে ব্যাপক জন সংযোগ করেন। এ সময় আওয়ামী লীগের এ প্রার্থীকে স্বাগত জানায় নীলফামারী-৪ আসনের সর্বস্তরের ভোটাররা। মিষ্ঠান্ন বিতরণ করা হয় ভোটারদের মাঝে কিন্তু মহাজোট থেকে আওয়ামী লীগ প্রার্থী আখতার হোসেন হোসেন বাদলকে প্রার্থীতা ঘোষণা না দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ ভাগ্না আলহাজ্ব আহসান আদেলুর রহমান আদেলকে চুড়ান্ত প্রার্থী বলে ঘোষণা দেয়া হয়। এ ঘোষণার পর পরই নীলফামারী-৪ আসনে আওয়ামী লীগ অঙ্গন ও শ্রমিক ইউনিয়ন ফেডারেশনসহ সবস্তরের ভোটাররা ক্ষীপ্ত হয়ে নৌকার প্রার্থীকে চুড়ান্ত প্রার্থীর ঘোষণা দেয়ার দাবী জানায়।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি