৫ মে ২০২৬

নীলফামারী-১ আসনে ভোটারদের আস্থা 'খেুজর গাছ'

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নীলফামারী-১ আসনে ভোটারদের আস্থা 'খেুজর গাছ'

রমজান আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : একাদশ জাতীয় নির্বাচনে নীলফামারী -১ আসনে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনিত আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম আফেন্দী এর খেজুর গাছ মার্কা আস্থা ভোটারদের।

সরেজমিনে গিয়ে জানা যায়, একাদশ জাতীয় নির্বাচনে নীলফামারী -১ আসনে যে কয়েকজন প্রার্থী রয়েছেন তাদের মধ্যে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনিত আলহাজ্ব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ভোটারদের কাছে আস্থা ভাজন প্রার্থী হিসেবে জনপ্রিয়তা লাভ করেছেন। তার দাদা মাওলানা এহসানুল আফেন্দী বৃটিশ বিরোধী আন্দোলনে উত্তরবঙ্গে নেতৃত্ব দিয়েছিলেন এবং সে সময় তিনি কারাবরণ করেছিলেন। তারই উত্তরসুরি এই আসনে প্রার্থী হওয়ায় ভোটারদের কাছে ব্যাপক গ্রহনযোগতা পেয়েছে।

আলহাজ্ব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ব্যক্তি হিসেবে একজন কামেল লোক। ইসলামী জলসাগুলোতে প্রধান বক্তার বক্তিতায় অনেক সাধারণ মানুষের চিন্তা চেতনা পাল্টে দিয়েছেন। ইসলামী আর্দশের এই সৈনিক তার জীবনে বহু সমাজসেবা ও মানবতার কাজ করেছেন। তাকে চিনে না বাংলাদেশ সহ গোটা জেলায় এমন কোন ব্যক্তি নাই। মানব সেবাকে তিনি একটি বড় এবাদতের কাজ মনে করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথী হয়েছেন।

এলাকাবাসী জানান, যে কয়জন প্রার্থী রয়েছে তাদের মধ্যে মাওলানা মঞ্জুরুল ইসলাম একজন সৎ ও কামেল ব্যক্তি। আমরা এমনই একজন সৎ ব্যক্তিকে ভোট দিব যে আল্লাহকে ভয় করে এবং মানুষের হক মেরে খাবেনা। এ আসনে নৌকা, লাঙ্গল, ধানের শীষ ও খেজুর গাছের মধ্যে তীব্র লড়াই হবে। তার মধ্যে খেজুর গাছ মার্কার প্রার্থী এগিয়ে রয়েছেন। সুষ্ট নির্বাচন হলে আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম আফেন্দী বিজয় হবে বলে শতভাগ আশাবাদী।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি