৬ মে ২০২৬

নোয়াখালীতে তিন সন্তানের জননীকে গণধর্ষণ, আ' লীগের নেতা আটক !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নোয়াখালীতে তিন সন্তানের জননীকে গণধর্ষণ, আ' লীগের নেতা আটক !

বাংলাপ্রেস ডেস্ক : নোয়াখালীতে আবারও গণধর্ষণ, এবার কবিরহাটে নির্যাতনের শিকার তিন সন্তানের জননী। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

নোয়াখালীর সুবর্ণচরে চার সন্তানের জননীকে ধর্ষণের রেশ না কাটতেই এবার একই ঘটনা কবিরহাটে। উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামে গণধর্ষণের শিকার হয়েছেন তিন সন্তানের জননী।

ওই নারী জানান, শুক্রবার (১৯ জানুয়ারি) মধ্যরাতে সিঁদ কেটে দেশীয় অস্ত্র নিয়ে ঘরে ঢোকে সাত জন। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে টাকা ও কিছু স্বর্ণালংকার লুটে নেয় তারা। এরমধ্যে তিনজন ওই গৃহবধূকে ধর্ষণ করে।

পুলিশ জানায়, নির্যাতিত নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তার অভিযোগের ভিত্তিতে কবিরহাট উপজেলার ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের আহবায়ক জাকির হোসেন জহিরকে শনিবার (১৯ জানুয়ারি) দুপুরে আটক করা হয়েছে। রোববার (২০ জানুয়ারি) তাকে আদালতে তোলা হবে। সূত্রঃ চ্যানেল ২৪

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি