নোয়াখালীর সুবর্ণচরে ৬ সন্তানের জননী গণধর্ষণের শিকার
বাংলাপ্রেস অনলাইন : নোয়াখালীর সুবর্ণচরে আবারও গণধর্ষণ। এবার পাশবিকতার শিকার ৬ সন্তানের জননী। অভিযোগ, চতুর্থ ধাপে উপজেলা নির্বাচনে এক প্রার্থীকে ভোট না দেয়ায় চালানো হয় নির্যাতন। ভুক্তভোগীর দাবি, চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে ভোট দেয়া নিয়ে কিছু লোকের সাথে তার বাকবিতণ্ডা হয়। দেয়া হয় হুমকি-ধামকি। ভয়ে ওই নারী চলে যান এক আত্মীয়ের বাড়িতে। সেখান থেকে সন্ধ্যায় বাগগা গ্রামে নিজ বাড়ি ফিরছিলেন ভুক্তভোগী নারী ও তার স্বামী। পথে ১০/১২ জন তাদের থামিয়ে মারধর করেন। একপর্যায়ে পাশের একটি মাছের খামারে নিয়ে পাশবিক নির্যাতন চালানো হয় ৬ সন্তানের জননীকে। চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় অভিযুক্তরা। উদ্ধার করে তাকে ভর্তি করা হয় নোয়াখালী জেনারেল হাসপাতালে। চিকিৎসক জানান, পাশবিকতার শিকার ওই নারীর পরীক্ষা-নিরীক্ষা চলছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন এবং নির্যাতিতা নারীকে দেখতে হাসপাতালে যায় পুলিশ। পরে গণধর্ষণের ঘটনায় মামলা করেন ভুক্তভোগীর স্বামী। এতে ৮ জনের নাম উল্লেখসহ ১২ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে দুজনকে।
এর আগে গত ৩০ ডিসেম্বর সুবর্ণচরে গণধর্ষণের শিকার হন, ৫ সন্তানের এক জননী। এ ঘটনায় মামলা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়েছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি