৭ মে ২০২৬

নবকাম কলেজে ক্ষুদে জ্ঞানীদের সমাবেশ অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নবকাম কলেজে ক্ষুদে জ্ঞানীদের সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুর থেকে সংবাদদাতা: ফরিদপুরের সালথা উপজেলার নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজে ক্ষুদে জ্ঞানীদের মাবেশ-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কলেজ চত্তরে এ সমাবেশের আয়োজন করেন কলেজ কর্তৃপক্ষ।

অত্র কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা . ফরিদপুর সরকারী রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মিঞা লুৎফার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল খায়ের, রুপপাত ব্রামন চন্দ্র উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নিরুল মিয়া।

এসময় আরো বক্তব্য রাখেন, অত্র কলেজের উপাধক্ষ্য মিজানুর রহমান, খারদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার বিশ্বাস, অত্র কলেজ গর্ভনিংবডির সদস্য মোশারফ হোসেন, আব্দুল মান্নান শেখ প্রমূখ। শিক্ষার্থীদের উদ্যেশে প্রফেসর মিঞা লুৎফার রহমান বলেন, শিক্ষিত হলে দেশের উন্নয়ন ঘটে। পরিকল্পনা নিয়ে লেখা-পড়া করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তোমাদের জ্ঞানের যুদ্ধ করতে হবে। আত্মবিশ্বাস নিয়ে জ্ঞানের তীব্র লড়াইয়ে তোমাদের জয়ী হতে হবে। জ্ঞানের যুদ্ধে জয়ী হয়ে তোমরা দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি